Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

প্রয়াত দেশের ৩৫তম CJI আর সি লাহোতি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রয়াত দেশের ৩৫তম CJI আর সি লাহোতি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি আর সি লাহোতি। শোকপ্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানিয়েছেন, প্রাক্তন CJI শ্রী আর সি লাহোতিজির মৃত্যুতে শোকাহত। বিচার বিভাগে তাঁর অবদান অনস্বীকার্য। দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

উল্লেখ্য, আর সি লাহোতি ছিলেন দেশের ৩৫তম প্রধান বিচারপতি। ২০০৪ সালের ১ জুন থেকে ২০০৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দেশের প্রধান বিচারপতির পদে ছিলেন তিনি। দেশের ৩৫তম প্রধান বিচারপতি আরসি লাহোতিকে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম নিযুক্ত করেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু। শোকজ্ঞাপণ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal