জামিন পেলেন না সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি। বুধবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয়। কিন্তু ২ ঘণ্টার বেশি সওয়াল জবাব চলার পরও তা শেষ না হওয়ায় বুধবারের মতো শুনানি শেষ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ২ টোয় ফের শুনানি চলবে।
আরও পড়ুন: শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, পার্নোকে প্রার্থী করল কে? সদর দফতরে কামান দাগার ইঙ্গিত তথাগত রায়ের
অভিযুক্তদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ ব্যানার্জি। অন্যদিকে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন এজি তুষার মেহেতা। রাজ্য সরকারের তরফে সওয়াল করেন এজি কিশোর দত্ত।




