Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

পঞ্চম দফায় ভোট পূর্ব বর্ধমানের ৮ কেন্দ্র, ২০১৬ ও ২০১৯ নির্বাচনে কী ফলাফল ছিল?

পঞ্চম দফায় ভোট পূর্ব বর্ধমানের ৮ কেন্দ্র, ২০১৬ ও ২০১৯ নির্বাচনে কী ফলাফল ছিল?

পূর্ব বর্ধমান জেলায় বিধানসভা আসনের সংখ্যা ১৬। এর মধ্যে প্রথম ভোট শুরু হচ্ছে পঞ্চম দফা থেকে। এই দফায় ভোট হবে ৮ কেন্দ্রে। কেন্দ্রগুলি হল- খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

দেখে নেওয়া যাক এই কেন্দ্র গুলিতে ১৬ আর ১৯ লোকসভা ভোটের ফলাফল কী ছিল?

২০১৬ সালে খণ্ডঘোষ বিধানসভায় জয় পান তৃণমূলের নবীনচন্দ্র বাগ। ২০১৯ সালের লোকসভায় ৩১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী অসীম রায়। বিজন মন্ডল বিজেপির। নবীন চন্দ্র বাগকেই ফের প্রার্থী করেছে তৃণমূল।

আরও পড়ুন: বাংলার নাম উজ্জ্বল করে জাতীয় স্তরে রুপো জয় হাওড়ার খুদের

বর্ধমান দক্ষিণ কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের রবিরঞ্জন চ্যাটার্জি। ২০১৯ সালে লোকসভায় এই কেন্দ্রে ২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটে এই কেন্দ্রে খোকন দাসকে প্রার্থী করেছে তৃণমূল। সিপিএমের হয়ে লড়ছেন প্রদীপ তা-এর মেয়ে পৃথা তা। সন্দীপ নন্দী বিজেপি প্রার্থী।

রায়না বিধানসভায় ২০১৬ সালে জয়লাভ করেন তৃণমূলের নেপাল ঘোরুই। ২০১৯ সালে লোকসভায় ৫৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই ভোটে বাসুদেব খানকে প্রার্থী করেছে সিপিএম। মানিক রায়কে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল টিকিট দিয়েছে শম্পা ধরকে।

জামালপুর বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন সিপিএমের সমর হাজরা। লোকসভা ভোটে এই কেন্দ্রে ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে এবার অলোককুমার মাঝি তৃণমূল প্রার্থী। বলরাম ব্যাপারী বিজেপি প্রার্থী। ফরওয়ার্ড ব্লক প্রার্থী সময় হাজরা।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না কলকাতা শহরের হুক্কা বার, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চের

মন্তেশ্বর বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের সজল পাঁজা। লোকসভা ভোটে এখানে ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী করেছে তৃণমূল।

কালনা বিধানসভায় ২০১৬ সালে জিতেছেন তৃণমূলের বিশ্বজিত কুণ্ডু। বর্তমানে তিনি বিজেপিতে। লোকসভায় এই কেন্দ্রে ৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে এবার বিশ্বজিৎ কুণ্ডু বিজেপি প্রার্থী। দেবপ্রসাদ বাগ তৃণমূল প্রার্থী। সিপিএমের হয়ে লড়ছেন নীরব খাঁ।

মেমারি কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের নার্গিস বেগম। ২০১৯ সালে লোকসভায় এই কেন্দ্রে ৫ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এই কেন্দ্রে ভীষ্মদেব ভট্টাচার্য বিজেপির টিকিটে লড়ছেন। মধুসূদন ভট্টাচার্য তৃণমূল প্রার্থী। সনৎ ব্যানার্জি সিপিএম প্রার্থী।

বর্ধমান উত্তর বিধানসভা আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের নিশীথকুমার মালিক। লোকসভা ২০১৯ সালে এই কেন্দ্রে ২০ হাজারের বেশি লিড ধরে রেখেছে তৃণমূল।
এখানে এবার চন্ডীচরণ লেট সিপিএম প্রার্থী। নিশীথ কুমার মালিক তৃণমূল প্রার্থী। রাধাকান্ত রায়কে প্রার্থী করেছে বিজেপি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal