Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

শনিবার উত্তর ২৪ পরগনার ১৬ কেন্দ্রে ভোটগ্রহণ, ১৬ ও ১৯ নির্বাচনের ফলাফল কী?

শনিবার উত্তর ২৪ পরগনার ১৬ কেন্দ্রে ভোটগ্রহণ, ১৬ ও ১৯ নির্বাচনের ফলাফল কী?

উত্তর ২৪ পরগনা রাজ্যের অন্যতম বড় একটি জেলা। এই জেলাতে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩৩। এরমধ্যে পঞ্চম দফায় ভোট হবে ১৬ টি কেন্দ্রে।

উত্তর ২৪ পরগনার ১৬টি কেন্দ্র হল- পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধানগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ১৬ আর ১৯ লোকসভা ভোটের ফলাফল কী ছিল?

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী! সরকারি কাজের শ্লথতা নিয়ে ধমক জেলাশাসক ও অন্য আমলাদের

২০১৬ সালে পানিহাটিতে জেতেন তৃণমূলের নির্মল ঘোষ। হারান কংগ্রেসের সন্ময় ব্যানার্জিকে। ২০১৯ সালে প্রায় ১০ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এবার এখানে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। কংগ্রেস ছেড়ে বিজেপি প্রার্থী সন্ময় ব্যানার্জি আর কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার।

২০১৬ তে কামারহাটি বিধানসভায় তৃণমূলের মদন মিত্রকে হারিয়ে জেতেন সিপিএমের মানস মুখার্জি। ২০১৯ সালে এই কেন্দ্রে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটে এখানে বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি। তৃণমূলের প্রার্থী মদন মিত্র। সিপিএম প্রার্থী করেছে তরুণ সায়নদীপ মিত্রকে।

বরানগর কেন্দ্রে ২০১৬ সালে তৃণমূলের তাপস রায় পান ৭৬,৫৩১ ভোট। আরএসপির সুকুমার ঘোষ পান ৬০,৪৩১ ভোট। ২০১৯ সালের লোকসভায় ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে এবার বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। তৃণমূলের টিকিটে লড়ছেন তাপস রায়। কংগ্রেস প্রার্থী এ কে মুখার্জী।

আরও পড়ুন: স্বাস্থ্যের কাজ খতিয়ে দেখতে ১৫ দিন অন্তর পিজিতে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নিজেই জানালেন একথা

২০১৬ বিধানসভায় দমদম কেন্দ্রে ৮১,৫৭৯ ভোট পান তৃণমূলের ব্রাত্য বসু, সিপিএমের পলাশ দাস পেয়েছিলেন ৭২,২৬৩ টি ভোট। ২০১৯ সালের লোকসভার ফল বলছে ৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী বিমলশঙ্কর নন্দ। তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু আর সিপিএম প্রার্থী পলাশ দাশ।

রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা ভোটে জয় পান তৃণমূলের সব্যসাচী দত্ত। ২০১৯ সালে এই কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবারের ভোটে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। এখানকার তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি আর ভাস্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি।

বিধাননগর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের সুজিত দত্ত। বিধানসভা ভোটের আগে সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে এই কেন্দ্রে প্রায় ১৯ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবার তৃণমূলের টিকিটে লড়ছেন সুজিত বসু। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।

রাজারহাট-গোপালপুর বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের পূর্ণেন্দু বসু। ২০১৯ সালে এই কেন্দ্রে ৭০০ ভোটে এগিয়ে বিজেপি।
এখানে এবার তৃণমূলের তারকা প্রার্থী অদিতি মুন্সি। বিজেপির শমীক ভট্টাচার্য আর সিপিএমের প্রার্থী সুভাষজিৎ দাশগুপ্ত।

মধ্যমগ্রাম কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের রথীন ঘোষ। ২০১৯ সালে এখানে ২৮ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি। বিজেপির রাজশ্রী রাজবংশী আর তৃণমূলের রথীন ঘোষ।

২০১৬ তে বারাসাত বিধানসভায় ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চ্যাটার্জিকে (৭৪,৬৬৮) হারিয়ে তৃণমূলের চিরঞ্জিত জেতেন (৯৯,৬৬৭)। ২০১৯ লোকসভায় এই আসনে ৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবারও তৃণমূলের টিকিটে লড়াই করছেন চিরঞ্জিত চক্রবর্তী। বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি আর ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন সঞ্জীব চ্যাটার্জি।

দেগঙ্গা আসনে ২০১৬ সালে জয়লাভ করেছিলেন তৃণমূলের রহিমা মণ্ডল। ২০১৯ সালে এখানে ৭৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই আসনে বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জি। আইএসএফের হয়ে লড়ছেন করিম আলি। তৃণমূল টিকিট দিয়েছে রহিমা মণ্ডলকেই।

হারোয়া কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের হাজি নুরুল। ২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলের লিড আছে প্রায় ৯৮ হাজার ভোটের।
এখানে এবার তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম (হাজী)। বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা আর আইএসএফ প্রার্থী ফিরোজ মোল্লা।

মিনাখাঁয় ২০১৬ সালে তৃণমূলের ঊষারানি মণ্ডল ১,০৩,২১০ ভোট পান। দ্বিতীয় হন সিপিএমের দীনবন্ধু মণ্ডল (৬০,৬১২)। ২০১৯ সালে এখানে ৬৬,৫৬৬ ভোটের লিড ধরে রেখেছে তৃণমূল।
এখানে এবার বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডল। সিপিএম প্রার্থী প্রদ্যুত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ঊষারানি মন্ডল।

২০১৬ সালে সন্দেশখালিতে তৃণমূলের সুকুমার মাহাত জেতেন। ২০১৯ সালে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুকুমার মাহাত। বিজেপি প্রার্থী ভাস্কর সর্দার, আইএসএফের হয়ে লড়াই করবেন বরুণ মাহাত।

বসিরহাট দক্ষিণ আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের দীপেন্দু বিশ্বাস। ২০১৯ সালে এখানে ১০ হাজারের মতো লিড আছে তৃণমূলের।
এবার তৃণমূল প্রার্থী সপ্তর্ষি ব্যানার্জি। বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অমিত মজুমদার।

বসিরহাট উত্তর আসনে ২০১৬ সালে জেতেন সিপিএমের রফিকুল ইসলাম মণ্ডল (৯৭,৮২৮)। তৃণমূলের এটিএম আবদুল্লা পান ৯৭,৩৩৬ টি ভোট। ২০১৯ সালে এই কেন্দ্রে প্রায় ৮৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী নারায়ণ মণ্ডল। তৃণমূল প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল। আইএসএফ প্রার্থী পীরজাদা বাইজিদ আমিন।

২০১৬ সালের বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে জেতেন তৃণমূলের দেবেশ মণ্ডল। ২০১৯ সালে এখানে ২২ হাজারের বেশি মার্জিনে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী দেবেশ মন্ডল। বিজেপি প্রার্থী নিমাই দাস আর সিপিএম প্রার্থী রঞ্জন মন্ডল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal