Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

আফ্রিকা থেকে ফের ভারতে আনা হচ্ছে ৮ টি চিতা

আফ্রিকা থেকে ফের ভারতে আনা হচ্ছে ৮ টি চিতা

আফ্রিকা থেকে ফের ভারতে আনা হচ্ছে চিতা। এবার আফ্রিকার দক্ষিণ অঞ্চল বোতসওয়ানা থেকে আটটি চিতা আনা হচ্ছে। তবে এবারে দু’দফায় আনা হচ্ছে চিতাগুলিকে। আগামী মে মাসে প্রথম দফায় আনা হবে ৪টি চিতা, একথা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটির আধিকারিকরা।

আরও পড়ুন: অর্থনীতি বাঁচাতে প্রয়োজনে টাকা ছাপিয়ে গরিবকে দিতে হবে: অভিজিৎ বিনায়ক ব্যানার্জি

সিদ্ধান্ত নেওয়া হয় মধ্যপ্রদেশের কুনোতে আনা হবে চিতাগুলিকে। তবে শুধুই বোতসওয়ানা নয়, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও ফের চিতা আনা হবে কুনোতে। তবে আপাতত বোতসওয়ানা থেকে আটটি চিতা দুটি ধাপে আনা হচ্ছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি জানিয়েছে, চিতা প্রজেক্টের জন্য এখনও পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে। যার ৬৭ শতাংশ খরচ হয়েছে মধ্যপ্রদেশের কুনোয় চিতার পুনর্বাসনের জন্য। কিছু চিতাকে গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে। যেহেতু ওই অভয়ারণ্যটি রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত, তাই রাজস্থানে সরকারের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation