Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ব্রিটেনের নয়া সেনসেশন উইলিয়াম-কেটের তৃতীয় সন্তান, ছবি প্রকাশ করলো কেনসিংটন প্যালেস

প্রকাশ্যে এল ব্রিটেনের রাজ পরিবারের নয়া সদস্য প্রিন্স লুইসের ছবি

ব্রিটেনের নয়া সেনসেশন উইলিয়াম-কেটের তৃতীয় সন্তান, ছবি প্রকাশ করলো কেনসিংটন প্যালেস

২৩ শে এপ্রিল পৃথিবীর আলো দেখেছে সে। ব্রিটেনের রাজ পরিবারের এই নতুন সদস্যের নাম রাখা হয়েছে প্রিন্স লুইস। দাদা প্রিন্স জর্জ এবং দিদি প্রিন্সেস শার্লট- এর পর ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজ উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তানের জন্মের আগে থেকেই ব্রিটেনের বুকিরা বাজি ধরতে শুরু করেন। সদ্যোজাতের নাম থেকে শুরু করে পুত্র সন্তান না কন্যা সন্তান তার ওপরেও রীতিমত বাজি ধরা শুরু হয়। ব্রিটেনের রাজ পরিবারের রীতি মেনে সেন্ট মেরি হাসপাতালেই জন্ম হয় লুইসের। খুব সম্প্রতি প্রিন্স লুইসের ছবি প্রকাশ করা হয়েছে কেনসিংটন প্যালেস থেকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শার্লট-এর ভাই লুইসকে স্নেহ চুম্বনের ছবি। কেনসিংটন প্যালেস সুত্রের খবর, গত ২ মে এই ছবিটি তোলা হয়েছে। ঘটনাচক্রে যে দিনটি ছিল প্রিন্সেস শার্লটের জন্মদিনও। জন্মের তিন দিন পর ২৬ এপ্রিল লুইসের প্রথম ছবি তোলা হয় রাজপরিবারের পক্ষ থেকে। শনিবার সরকারিভাবে প্রকাশ করা হয়েছে এই সব ছবি। এর আগেও অবশ্য প্রথা মাফিক জর্জ এবং শার্লটের নার্সারি স্কুলে যাওয়ার ছবি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে রাজ পরিবার। তবে ব্রিটেনের নয়া সেনসেশন অবশ্যই ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তান প্রিন্স লুইস।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস কেন? মহারাষ্ট্র বিধানসভার কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *