
হিন্দু ধর্ম কারও কেনা নয়! হিন্দু ধর্ম অনেক বড় এবং অনেক উদার। আমি হিন্দু ঘরে জন্মেছি, মানবতায় বিশ্বাস করি। আমি হিন্দু কিনা, তার পরীক্ষা যদি অন্য কারও কাছে দিতে হয়, তবে তার চেয়ে মৃত্যু ভালো। মঙ্গলবার সন্ধ্যায় বাগবাজারের গৌড়ীয় মিশনের শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করে নাম না করে বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: স্কিল ডেভলপমেন্টে দেশের সেরা বাংলা, আলাপনের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তের সমাবেশে মমতা বলেন, চ্যালেঞ্জ করে বলছি, গত আট বছরে এ রাজ্যে ধর্মীয় কাজ কী কী হয়েছে তা কেউ করতে পারেনি। দক্ষিণেশ্বর, বেলুড়, তারকেশ্বর, তারপীঠ, গঙ্গাসাগর, চেহারা পাল্টে গিয়েছে সব জায়গার।

আরও পড়ুন: গো ব্যাক স্লোগান! বালিতে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া




