Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

স্কিল ডেভলপমেন্টে দেশের সেরা বাংলা, আলাপনের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কিল ডেভলপমেন্টে দেশের সেরা বাংলা, আলাপনের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে স্কিল প্রশিক্ষণ আরও উন্নত করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি গড়ে দিলেন বিশেষ কমিটি। মুখ্যমন্ত্রীর প্ৰধান উপদেষ্টা আলাপন ব্যানার্জির নেতৃত্বে গড়ে তোলা হয়েছে এই কমিটি।

কীভাবে স্কিল বাড়ানো যায় এবং প্রশিক্ষণের পর তাঁদের প্লেসমেন্টর ব্যবস্থা করা যায়, এই দুই বিষয়ে কমিটি ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্ৰীকে রিপোর্ট দেবে।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটি বৈঠক করেন।সেখানে উপস্থিত ছিলেন, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং অন্যান্য শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্ৰী জানান, দেশের মধ্যে স্কিল ডেভেলপমেন্টে বাংলা প্রথম স্থানে আছে।দেশের মধ্যে সেরা আইটিআই হয়েছে নাকাশিপাড়া গভর্মেন্ট আইটিআই। চতুর্থ স্থানে রয়েছে কালিয়াগঞ্জ, পঞ্চম স্থানে খাতরা, ষষ্ঠ স্থানে পূর্বস্থলী, অষ্টম স্থানে নয়াগ্রাম, এবং দশম স্থানে রয়েছে দুবরাজপুর সরকারি আইটিআই। জাতীয় স্তরে ১০টি সেরা আইটিআইয়ের মধ্যে বাংলার ছটি আইটিআই আছে।

আরও পড়ুন: বিজেপির হাত ধরেই বাংলায় আসল পরিবর্তন, রোড শো থেকে হুঙ্কার মিঠুনের

এরআগেও স্কিল ডেভেলপমেন্টে বিশেষ মর্যাদা পেয়েছে বাংলা। ২০২০ সালে রাষ্ট্রসংঘে স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্প।
উৎকর্ষ বাংলা প্রকল্পে রাজ্যের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রকল্পে বেকার ছেলে-মেয়েরা বিনা পয়সায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পান। কারিগরি প্রশিক্ষণ দপ্তরের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট উৎকর্ষ বাংলা প্রকল্পের দেখাশোনা করে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal