Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

২৪ ঘন্টা ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা

পুজোয় ভাসাবে বৃষ্টি? উদ্বেগে উদ্যোক্তারা

২৪ ঘন্টা ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা

পুজোর মুখে বৃষ্টির ভ্রূকুটি। মঙ্গলবার থেকে কলকাতায় আকাশের মুখভার। টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সারদিন বৃষ্টি হবে কলকাতায়।
অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন: বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-গুজরাট বাংলার থেকে বেশি ভ্যাকসিন পেয়েছে; সংসদে জানালেন মোদী সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কিছু জায়গায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টিতে বিপাকে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অফিস চলতি মানুষজন। পুজোর মুখে বৃষ্টির কোপে বাজারমুখী জনতাও অসুবিধায়। বুধবারও টানা বৃষ্টি চলছে কলকাতায়। ইতিমধ্যেই বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা থেকে উত্তরের বিধান সরণি, এমজি রোডের কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এরমধ্যে বুধবার সকাল থেকে প্রবল যানজটে বিপাকে পড়েছেন অফিস যাত্রী থেকে ব্যস্ত জনতা। এদিকে পুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে। আগামী শনিবারই মহালয়া। এখন মহালয়ার পর থেকেই অনেক পুজো প্যান্ডেলে দর্শণার্থীদের ভিড় জমে। কিন্তু তার মধ্যে বৃষ্টির ভ্রূকুটিতে বিপাকে পড়েছেন দোকানদার থেকে পুজো উদ্যোক্তারা। তবে পুজোর সময়ও বৃষ্টি হবে কিনা এখনই তা স্পষ্ট করেনি হাওয়া অফিস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal