Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 June 2026

গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক দত্তর জীবনাবসান, বয়স হয়েছিল ৫৮ বছর

সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন অভীক দত্ত

গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক দত্তর জীবনাবসান, বয়স হয়েছিল ৫৮ বছর

পশ্চিমবঙ্গ সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক দত্তর জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।
২০১৮ সালের ডিসেম্বর মাসে দমদমে এক দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় সিপিএমের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য অভীক দত্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থায় সেই সময় থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। সম্প্রতি অভীক দত্তের শারীরিক অবস্থার ফের অবনতি হলে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকাল সাড়ে ৬ টা নাগাদ অভীক দত্তর জীবনাবসান হয়।

আরও পড়ুন: শীতপ্রেমীদের জন্য সুখবর, বিদায়বেলায় ফের কমতে চলেছে তাপমাত্রা 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal