কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। সোমবার দুপুর ৩ টে ৩৫ মিনিট নাগাদ সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হয় দমদমের বাসিন্দা ওই ব্যক্তির। বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ওই ব্যক্তি। হাসপাতাল সূত্রে খবর কার্ডিয়াক ফেলিওরের কারণেই মৃত্যু। বয়স হয়েছিল ৫৫ বছর।
আরও পড়ুন: নজরে পঞ্চায়েত ভোট; রণকৌশল ঠিক করতে কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা ব্যানার্জি, থাকবেন অভিষেকও
ওই ব্যক্তির পরিবারের বাকিরা অর্থাৎ স্ত্রী, মা এবং শাশুড়ি এমআর বাঙুর হাসপাতালে চিকিত্সাধীন। আজ রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসবে।




