Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

কলকাতায় আরও এক করোনা আক্রান্তের হদিশ, ভর্তি অ্যাপোলো হাসপাতালে, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২

রাজ্যে এখনও পর্যন্ত ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে

কলকাতায় আরও এক করোনা আক্রান্তের হদিশ, ভর্তি অ্যাপোলো হাসপাতালে, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২

রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ। ভর্তি বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২। মৃত্যু হয়েছে ২ জনের।

জানা গিয়েছে, ৭৭ বছরের ওই বৃদ্ধ গত দু-তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। রবিবার তাঁকে নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে। ডাক্তাররা তাঁকে করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠান। নাইসেডে পাঠানো হয় নমুনা। রবিবার রাতেই রিপোর্ট আসে, বৃদ্ধের করোনা পজিটিভ।

এদিকে রবিবারই ওই আক্রান্তের প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই বৃদ্ধ এখনও বিপদ মুক্ত নন।

আরও পড়ুন: আত্মবিশ্বাসী হও সাফল্য আসবেই, মাধ্যমিক পরীক্ষার্থীদের টুইট মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal