Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ মমতার, সমপরিমাণ রাজ্যের তহবিলেও

করোনার বিরুদ্ধে কার্যত মাঠে নেমে লড়াই করছেন মমতা ব্যানার্জি। এবার এগিয়ে এলেন আর্থিক সাহায্যেও

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ মমতার, সমপরিমাণ রাজ্যের তহবিলেও

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও সমপরিমাণ অর্থ দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ পরপর দুটি ট্যুইট করেন মমতা।
প্রথম ট্যুইটে তিনি লেখেন, বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না। ৭ বারের সাংসদ হওয়া সত্ত্বেও পেনশন নেননি কোনওদিন। তিনি লিখেছেন, আমি খুব কম আর্থিক সংস্থান থাকা পরিবার থেকে উঠে এসেছি। আমার আয়ের প্রাথমিক উৎস আমার সৃজনশীলতার সাধনা, আমার মিউজিক ও বইয়ের রয়্যালটি।

দ্বিতীয় ট্যুইটে মমতা লিখেছেন, দেশজুড়ে COVID 19-এর বিরুদ্ধে দেশের লড়াইকে সমর্থন জানিয়ে সীমিত সামর্থের মধ্যে আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলাম। আরও ৫ লক্ষ টাকা দিলাম পশ্চিমবঙ্গ স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।

করোনার বিরুদ্ধে কার্যত মাঠে নেমে লড়াই করছেন মমতা ব্যানার্জি। এবার এগিয়ে এলেন আর্থিক সাহায্যেও।

আরও পড়ুন: রাজ্যজুড়ে সবুজ ঝড়েও বামেদের আশা জাগল তাহেরপুর, ১০৮ পুরসভায় কতগুলি আসন পেল বামফ্রন্ট? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal