Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

অর্ণব গোস্বামীকে ১২ ঘণ্টা জেরা মুম্বই পুলিশের! নিজের মন্তব্য থেকে সরছি না, জানালেন রিপাবলিক টিভির সম্পাদক

সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা নাগপুর থেকে সরিয়ে মুম্বইয়ে আনা হয়

অর্ণব গোস্বামীকে ১২ ঘণ্টা জেরা মুম্বই পুলিশের! নিজের মন্তব্য থেকে সরছি না, জানালেন রিপাবলিক টিভির সম্পাদক

মহারাষ্ট্রের পালঘর গণপিটুনির ঘটনায় সনিয়া গান্ধীকে নিয়ে টিভি শোয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ ও সাংবাদিক অর্ণব গোস্বামীকে সাড়ে ১২ ঘণ্টা জেরা করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে সোমবার মুম্বই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
মহারাষ্ট্রের মন্ত্রী নীতিন রাউত নাগপুরের একটি থানায় ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য উস্কানিমূলক মন্তব্য, ধর্ম বা বর্ণের ভিত্তিতে দুটি গোষ্ঠীর মধ্যে শত্রুতার বাতাবরণ তৈরি করা, ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক আচরণের দ্বারা ধর্মীয় অনুভূতিকে আঘাত এবং মানহানির কথা উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা নাগপুর থেকে সরিয়ে মুম্বইয়ে আনা হয়।
থানায় হাজিরা দেওয়ার জন্য রবিবার দু’টি নোটিস জারি করেছিল মুম্বই পুলিশ। এরপর সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে এন এম যোশী মার্গ থানায় পৌঁছন অর্ণব গোস্বামী। রাতে রিপাবলিক টিভির ওয়েবসাইটের দেওয়া বিবৃতিতে অর্ণব জানান, তাঁকে সাড়ে ১২ ঘণ্টা জেরা করে পুলিশ। তিনি বলেন, সনিয়া গান্ধীর প্রতি আমার যে মন্তব্য তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। আমি জানিয়েছি, আমার মন্তব্য থেকে আমি সরছি না। এটাও জানিয়ে দিয়েছি, আমি সেদিন যা বলেছি তা যথার্থই ছিল। আমার পক্ষ থেকে যা বলার পুলিশকে বলেছি এবং তাঁরা সেই উত্তরে সন্তুষ্ট। তদন্তে সব রকমের সহায়তা করেছি।
এদিকে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অবিনাশ কুমার বলেন, নাগপুরে দায়ের হওয়া মামলাটি মুম্বইয়ে স্থানান্তরিত করার পর, এখন তা আমরা খতিয়ে দেখছি। অর্ণব গোস্বামীকে ম্যারাথন জেরা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তের প্রয়োজনে কাউকে কতদিন জিজ্ঞাসাবাদ করতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তদন্তকারীদের হাতে রয়েছে।

আরও পড়ুন: রাফাল চুক্তিতে ‘সমান্তরাল আলোচনা’ নয়, নজরদারি করেছিল প্রধানমন্ত্রীর অফিস, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation