আজ ৫ মে, মঙ্গলবার চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। করোনাভাইরাস রোধে কেন্দ্রের লকডাউন ঘোষণার পর মে মাস পর্যন্ত দুই প্রবেশিকা পরীক্ষা গ্রহণের তারিখ পিছিয়ে যায়। এদিকে তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলে এই দুই পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় পরীক্ষার্থী মহলে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ৫ মে পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ ঘোষণা করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। ওই দিন পরীক্ষার্থীদের সঙ্গে অনলাইনে কথাও বলবেন তিনি।
এর আগে ২০২০ সালের JEE মেন হওয়ার কথা ছিল ৭ থেকে ১১ এপ্রিলের মধ্যে। আর NEET এর তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩ মে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয়বার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোয় ৩ মে এর NEET ও আরও পিছিয়ে যায়। তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন বিস্তৃত হলে ফের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দুই পরীক্ষা নিয়ে।
লকডাউন শেষ না হলে এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। এই কারণে আগামী মঙ্গলবার JEE ও NEET পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
দুপুর ১২টা থেকে ট্যুইটার ও ফেসবুকে ওয়েবিনার-এর মাধ্যমে পরীক্ষার্থীদের এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
আরও পড়ুন: পাঁচ রাজ্যে প্রার্থীদের হারের দায়ও আমার, সংসদীয় দলের বৈঠক বললেন মোদী




