Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই রাজস্থানে লাভ জিহাদের বলি আফরাজুলের মেয়েকে চাকরির নিয়োগপত্র।

প্রতিশ্রুতি মোতাবেক সরকারি চাকরি পেল রাজস্থানে নিহত আফরাজুলের মেয়ে রেজিনা।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই রাজস্থানে লাভ জিহাদের বলি  আফরাজুলের মেয়েকে চাকরির নিয়োগপত্র।

প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল আফরাজুল শেখের মেয়েকে। ২০১৭ সালের ৬ ডিসেম্বর ‘লাভ জিহাদের’ নামে রাজস্থানে প্রকাশ্য রাস্তায় কোপানোর পর জ্বালিয়ে দেওয়া হয় মালদহ জেলার বাসিন্দা আফরাজুলের দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, নিহত আফরাজুলের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। পেনশন পাবেন আফরাজুলের স্ত্রী  গুলবাহার বিবি। সেই পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার মালদহ জেলার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন আফরাজুলের কন্যা রেজিনা বিবির হাতে। উল্লেখ্য, পাঁচ দিনের সফরে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। মালদহ জেলায় সদ্য নির্মিত হোমে শিশুদের দেখাশোনার  জন্য সহায়িকার পদে নিয়োগ করা হয়েছে রেজিনাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন আফরাজুলের পরিবার।

আরও পড়ুন: ‘আত্মহত্যার চেষ্টা’র ঘটনায় আন্দোলনকারীদের তোপ দেগে ফেসবুক পোস্ট ব্রাত্য বসুর, জানালেন শিক্ষক-শিক্ষিকাদের জন্য কী করছে রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *