কৃষি বিলের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করে দিল তৃণমূল। সোমবারই দল নেত্রী ঘোষণা করেছিলেন, প্রতিদিন দলের এক একটি সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করবে। মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান করল তৃণমূল মহিলা কংগ্রেস। হাজির ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।
অবস্থান বিক্ষোভে বক্তারা বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। বলেন, মোদী সরকার গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করেছে।
বুধবার তৃণমূলের ছাত্র শাখা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
আরও পড়ুন: শীত কোথায়? গরমে ঘেমে নেয়ে অস্থির সবাই, ডিসেম্বর মাসের গোড়ায় গায়ে নেই গরম জামা, ঘরে চলছে ফ্যান



আরও পড়ুন: তৃণমূলের যুব সভাপতি হলেন সায়নী ঘোষ




