Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

Leander On Suvendu: মুখ্যমন্ত্রীর ফিটনেস দেখে আমি মুগ্ধ, ম্যারাথনে অংশ নিয়ে লিয়েন্ডারের দরাজ সার্টিফিকেট

আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি ম্যারাথনে সশরীরে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চমৎকার শারীরিক ফিটনেস এবং স্ট্যামিনা দেখে মুগ্ধতা প্রকাশ করলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

Leander On Suvendu: মুখ্যমন্ত্রীর ফিটনেস দেখে আমি মুগ্ধ, ম্যারাথনে অংশ নিয়ে লিয়েন্ডারের দরাজ সার্টিফিকেট

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে কলকাতার রাজপথে এক অভিনব ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত আয়োজিত এই ‘দৌড় সে ধ্যান’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান ক্রীড়া ও রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব। সেখানেই মুখ্যমন্ত্রীর শারীরিক ফিটনেস দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজ।

কলকাতার রাজপথে ‘রান ফর যোগা’ আগামী ২১ জুন সারা দেশ জুড়ে পালিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এই বছর জাতীয় স্তরের মূল অনুষ্ঠানের আসর বসছে কলকাতায়। তার প্রস্তুতি হিসেবেই শুক্রবার সকালে কলকাতা জুড়ে মোট ১১টি প্রান্ত থেকে বিশেষ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার মূল কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে নিজে অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই দৌড়ে শামিল হয়েছিলেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ম্যারাথন শেষে রাইটার্স বিল্ডিংয়ের সামনে একটি যৌথ যোগা সেশনেও অংশ নেন সকলে।

শুভেন্দুর ফিটনেসে মুগ্ধ লিয়েন্ডার ম্যারাথন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস আইকন লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার বলেন, এটা পশ্চিমবঙ্গের জন্য অনেক বড় একটা সপ্তাহান্ত। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে এসেছিলেন। আমাদের সঙ্গে তিনিও পুরো ম্যারাথনে অংশ নিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রীর ফিটনেস এতটা উন্নত। সাধারণ মানুষের সঙ্গে ওঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। যোগ-ব্যায়াম, ধ্যান এবং খেলাধূলা মানুষের জীবনকে একটি সঠিক ও স্বাস্থ্যকর পথ দেখায় বলে মন্তব্য করেন এই টেনিস তারকা।

আরও পড়ুন: আবহাওয়া বদলের বড়সড় ইঙ্গিত দিল হাওয়া অফিস; কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি 

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২১ জুন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ও পরিবেশবান্ধব পরিবেশের মাধ্যমে ঐতিহাসিক কলকাতা শহরে স্বাগত জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহরের প্রতিটি নাগরিককে নিজের এলাকা পরিষ্কার রাখার এবং দৈনিক জীবনে যোগাভ্যাস যুক্ত করার আহ্বান জানান। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের সন্ধ্যায় গঙ্গাবক্ষে ৩ হাজার ড্রোন নিয়ে ‘বন্দে যোগম’ নামক একটি বিশেষ ড্রোনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এই তিন দিন ব্যাপী বর্ণাঢ্য উৎসব ও পরিচ্ছন্নতা অভিযান সাধারণ মানুষের মধ্যে সুস্থ জীবনধারার বার্তা পৌঁছে দিচ্ছে।

আরও পড়ুন: মমতার ‘কটাক্ষ’ মিলে গেল! অভিষেককে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal