Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

প্রধানমন্ত্রীর সভায় মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের।

পুলিশ-প্রশাশনের উপর পাল্টা অভিযোগ বিজেপির

প্রধানমন্ত্রীর সভায় মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের।

সোমবার মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। পাশাপাশি, সভার আয়োজক, দ্বায়িত্বপ্রাপ্ত ডেকরেটরস ও ঠিকাদারদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে মেদিনীপুর পুলিশ। সূত্রের খবর, মঞ্চ নির্মাণে যে গণ্ডগোল ছিল তা প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ দিকে এই ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের উপরই দায় চাপিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, মঞ্চে অতিরিক্ত লোক উঠে গেলেও তাঁদের আটকায়নি পুলিশ। যার ফলেই এই বিপত্তি।

আরও পড়ুন: ভারভারা রাওসহ ধৃত মানবাধিকার কর্মীদের স্বস্তি দিয়ে তাঁদের গৃহবন্দি থাকার সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *