Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

আগামী ২-৩ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, চলবে বৃষ্টি

আগামী ২-৩ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ।

ঝাড়খন্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া দফতর। শনিবার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা আগামী সপ্তাহের প্রথম কিছু দিন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। রবিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি রবিবার পশ্চিম-উত্তর দিকে সরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থান করছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপটি অবস্থান করার ফলে সোমবার তো বটেই, মঙ্গলবার পর্যন্তও কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। কোনও কোনও জায়গায় ভারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে পারে। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: মায়ানমারে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সংস্থার সঙ্গে চুক্তি আদানি গোষ্ঠীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *