Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

ভগবত গীতাকে অসম্মান করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন দেবলীনা

সোশ্যাল মিডিয়া ট্রোলের সঙ্গে টলিউডের তারকাদের সম্পর্ক বেশ পুরনো। এবার সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার।

ভগবত গীতাকে অসম্মান করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন দেবলীনা

সোশ্যাল মিডিয়া ট্রোলের সঙ্গে টলিউডের তারকাদের সম্পর্ক বেশ পুরনো। এবার সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। রীতিমত হুমকি দেওয়া হল অভিনেত্রীকে। তবে ট্রোলের মুখে পড়েও কড়া জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি। গৌরব চট্টোপাধ্যায় সঙ্গে লক্ষ্মীপূজার দিন লক্ষ্মী ঠাকুরের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তাঁরা। ছবিটি শেয়ার করার সাথে সাথেই কমেন্ট সেকশনে তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন দেবলীনার ফ্যানেরা। সেই ছবি নিয়েই ট্রোলের মুখে পড়তে হল দেবলীনাকে।

সম্প্রতিক শেয়ার করা সেই ছবিটিতে তাঁর প্রশংসা করছেন অনেকেই। তবে এর মাঝেই নেটিজেনদের প্রশ্ন লক্ষ্মী ঠাকুর ট্যারা কেন? প্রশ্নের সপাটে জবাব দিলেন অভিনেত্রী। কমেন্টের রিপ্লাইতে তিনি লেখেন, “প্রচলিত কথা আছে। কিন্তু সঠিক যুক্তিটা জানি না। যেমন লক্ষ্মী ঠাকুর সত্যি কি আছেন? জানেন আপনি?” দেবলীনার এই উত্তরের প্রশংসাও করেন তাঁর অনুরাগীরা।

 

আরও পড়ুন: দড়িতে চুল বেঁধে ঝুলে ঝুলে নাচ! ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ বর্ধমানের মেয়ে সাথীর নাচ দেখে চমকে গেল গোটা ভারত, তুমুল ভাইরাল ভিডিও

View this post on Instagram

 

Saree not Sorry????

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

আরও পড়ুন: ‘বাবা দ্বিতীয়বার বার বিয়ে করে দূরে সরে গিয়েছিলেন’! অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুখ খুললেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী, বিশ্বজিতের দ্বিতীয় সংসারের জন‍্য আরোই দূরে চলে যান প্রসেনজিৎ-পল্লবী

এখানেই শেষ নয় আরো একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেও ঘটল একই ঘটনা। ভগবত গীতার ছবির সামনে শাড়ির আঁচল ঠিক করতে করতে একটি ছবি তুলেছিলেন দেবলীনা। সেই দেখেই বিস্ফোরক নেটজনতা। তাদের দাবি ভগবত গীতাকে অপমান করেছেন অভিনেত্রী। কমেন্ট সেকশনে অনেকে লেখেন, “অন্তত ভগবত গীতার সম্মানটুকু করতে শিখুন। নয়তো নিকিতার মতো আরো ঘটনা ঘটবে।” অভিনেত্রীকে রীতিমতো হুমকি দেন সেই ব্যক্তি। তবে হুমকিতে কান ন দিয়ে সপাটে জবাব দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, অনিন্দিতা বসুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দেবলীনা কুমারের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন গৌরব চট্টোপাধ্যায়ের। টলিপাড়ার অলিগলিতে শোনা যাচ্ছে গুঞ্জন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment