Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

এ কী কান্ড, স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়ালেন শ্রীলেখা মিত্র!

স্বামীর পিছনে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন শ্রীলেখা মিত্র। স্বামীকে না জানিয়ে অন্য পুরুষের সঙ্গে

এ কী কান্ড, স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়ালেন শ্রীলেখা মিত্র!

স্বামীর পিছনে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন শ্রীলেখা মিত্র। স্বামীকে না জানিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে ছড়ানোর অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকি স্ত্রীর এই কাণ্ডকীর্তি হাতেনাতে ধরা পরলো স্বামীর চোখে। মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিওতে বদলে গেল তাঁদের বিবাহিত জীবন। কি শুনে অবাক হলেন? তাহলে চলুন বিষয়টি একটু খুলেই বলা যাক।

স্বামীর কাছে লুকিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে ধরা পড়লেন শ্রীলেখা মিত্র। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আসলে সম্প্রতি পরিচালক অংশুমান ব্যানার্জির একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন শ্রীলেখা ও শিলাজিৎ। এই শর্ট ফিল্মটির নাম ‘১২ সেকেন্ড’। আর এই ছবিতেই স্বামী শিলাজিৎ মজুমদারকে ছেড়ে দীপ্তি পরকীয়ায় মেতে উঠেছেন স্ত্রী। তাঁদের ছেলে ড্রাগ এডিক্ট। কোকেন দিয়ে শুরু হয় তাঁর সকাল আর কোকেন দিয়েই শেষ হয় তাঁর রাত্রি। শ্রীলেখা ও শিলাজিতের একটি মেয়েও রয়েছে এই ছবিতে। মেয়েও কিছু কমতি যায় না। নিজের থেকে অনেক বয়সে বড় একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। তাই সব মিলিয়ে বেজায় মুশকিলে পড়েছেন শিলাজিৎ। তবে ১২ সেকেণ্ড পর হঠাৎই যায় ঘুমটা ভেঙে। উঠে উঠে বুঝলেন সবই ছিল কেবল স্বপ্ন। আরে স্বপ্নেই রয়েছে টুইস্ট। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই শর্টফিল্মটি।

টলিউডের এক জনপ্রিয় নাম শ্রীলেখা মিত্র। তাঁর অভিনয়ের প্রশংসা সর্বত্রই। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফ্যান ফলোইং কিছু কম নয়। এই বয়সেও সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেন তিনি। দীর্ঘ লকডাউনের পর আবার ক্যামেরার সামনে আসলেন অভিনেত্রী। শ্রীলেখা ও শিলাজিৎ ছাড়াও এই শর্টফিল্মটিতে অভিনয় করতে দেখা যাবে অরূপ ও এণাক্ষীকে। ছবির সংগীত পরিচালক রুদ্র সরকার এবং ছবির গল্পটি লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র।

আরও পড়ুন: তুমুল ট্রোলিং, সমালোচনার মুখে বরুণ ধওয়ান-এর নতুন ছবি কুলি নং-১

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment