Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

ভেঙে পড়েননি শ্রাবন্তী, রোশনের সঙ্গে গৃহযুদ্ধে এবার নামালেন নয়া হাতিয়ার

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী ও

ভেঙে পড়েননি শ্রাবন্তী, রোশনের সঙ্গে গৃহযুদ্ধে এবার নামালেন নয়া হাতিয়ার

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী ও রোশনের সুখী গৃহকোণ ভাঙার কারণ নিয়ে রয়েছে বহু মত। দুজনের কেউই জানাননি আসল কারণ। দুর্গা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে গৃহযুদ্ধ, তা তাঁদের প্রোফাইল খুললেই বোঝা যায়। এবার শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নামালেন নয়া হাতিয়ার।

সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি মিম শেয়ার করেন রোশন। যার পরে আরো স্পষ্ট হয়ে উঠেছে তাঁদের সম্পর্কের চির। মিমটিতে একটি ছেলে বলছে, ‘তুমি কি আমার জীবন ধ্বংস করবে?’, উত্তরে মেয়েটি বলে- ‘অবশ্যই’। ছবির ক্যাপশনে রোশন লিখেছেন, ‘জাস্ট অফর ফান’। এই মিমটি শেয়ার করে রোশন বোঝাতে চাইছেন শ্রাবন্তীর সাথে বিয়ে করে তাঁর জীবন ধ্বংস হয়ে গেছে। তার পাল্টা জবাব দিলেন শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন একটি ছবি। সেখানে লেখা, “সাময়িকভাবে কোন মহিলাকে ভেঙে ফেলা যায়, কিন্তু একজন সত্যিকারের মহিলা সর্বদাই সেই ভাঙ্গা টুকরোগুলোকে তুলে নিয়ে নিজেকে পুনর্নির্মাণ করবে এবং আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে”। ক্যাপশনে কিছু না লিখেও অনেক কিছু বলে দেন শ্রাবন্তী।

তবে বিবাহ-বিচ্ছেদের মুখে পড়েও ভেঙে পড়েননি অভিনেত্রী। দিব্যি নিজের নতুন জিম নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তিনি যে সত্যি ভেঙে পড়েননি তারই প্রমাণ দিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিলেন নিজের নতুন জিমের পোস্টার। সম্প্রতি মধ্যমগ্রামে ‘দ্যা ফিটনেস এম্পায়ার’ নামে একটি নতুন জিম খুলেছেন। সেই জিমেরই পোস্টার শেয়ার করলেন ফ্যানদের সাথে।

আরও পড়ুন: আম আদমির দুর্দশা বেড়ে চলেছে, এই একটা কথাই রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী, নুসরতের খোঁচা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment