Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

ফের বিতর্কের মুখে করন জোহার, এবার নাম চুরি করার অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে

আবার সমালোচনার মুখে পড়লেন করন জোহার। এবার ওয়েব সিরিজের নাম চুরি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সোশ্যাল

ফের বিতর্কের মুখে করন জোহার, এবার নাম চুরি করার অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে

আবার সমালোচনার মুখে পড়লেন করন জোহার। এবার ওয়েব সিরিজের নাম চুরি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় করন জোহারের বিরুদ্ধে একটি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের নাম চুরির অভিযোগ তুললেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক মধুর ভান্ডরকর।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ তুলেছিলেন নেটিজেনরা। এবার ফের বিতর্কে মুখে পড়লেন পরিচালক। তবে এবার অভিযোগ উঠল নাম চুরি করার। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর ট্রেলার। এটি নেটফ্লিক্সে একটি নতুন শো, বলিউডের সেলিব্রেটি স্ত্রীদের জীবনযাপন নিয়ে। এই রিয়েলিটি শোটিতে হাজির হবেন সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে সমীর সোনির স্ত্রী তথা অভিনেত্রী নীলম কোঠারির মতো একাধিক সেলিব্রেটি ওয়াইফ। দেখা যাবে শাহরুখ পত্নী গৌরি খানকেও। এই শোটির নাম নিয়ে অভিযোগ তুললেন মধুর ভান্ডরকর।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখলেন, ”প্রিয় করণ জোহর ও অপূর্ব মেহতা আমার কাছে চেয়ে ছিলেন এই শোয়ের নাম। কিন্তু আমি সেই নাম কি দিতে রাজি ছিলাম না, কারণ আমারও একটা প্রজেক্ট চলছে। আর সেই নামকেই ঘুরিয়ে ‘লাইভস অফ বলিউড ওয়াইভস’ করে প্রকাশ করা নৈতিকভাবে অন্যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শোয়ের নামটি পাল্টান।” টুইটি প্রকাশ্যে আসার পরই নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মধুর ভান্ডারকরের এই অভিযোগের সমর্থন করছে।

আরও পড়ুন: সুইমিংপুলে বিকিনি লুকে লাবন্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার! টলিউড ইন্ডাস্ট্রি এখন অনেকটা গ্ল্যামারাস ও সাহসী হয়ে উঠেছে, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment