Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

অনির্বাণের বিয়েতে মন ভেঙে চুরমার একাধিক নারীর, সোশ্যাল মিডিয়ায় তাই ট্রোল হচ্ছেন হবু স্ত্রী মধুরিমা

একেই করোনাতে নাজেহাল অবস্থা, তার ওপরে সকলের মন ভেঙে দিয়ে বিয়ে করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর বিয়ের

অনির্বাণের বিয়েতে মন ভেঙে চুরমার একাধিক নারীর, সোশ্যাল মিডিয়ায় তাই ট্রোল হচ্ছেন হবু স্ত্রী মধুরিমা

একেই করোনাতে নাজেহাল অবস্থা, তার ওপরে সকলের মন ভেঙে দিয়ে বিয়ে করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর বিয়ের খবর শুনেই হৃদয় ভেঙে চুরমার মেয়েদের। আর নাকি মাত্র দুদিন, তারপরই বাঁধবেন বিয়ের গাঁটছড়া। টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের মাথায় এবার বসবে বিয়ে টোপর। পাত্রী মধুরিমা গোস্বামী। দীর্ঘদিনের প্রেমকে বিয়ের পরিণতি দিলেন অনির্বাণ। এই শুনেই নেটদুনিয়ায় বাঁধলো শোরগোল। তাঁর এই হঠাৎ করে বিয়ে করার খবর মেনে নিতে পারছেন না অনেকেই। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে অনির্বাণের উড বি, মধুরিমা গোস্বামীকে।

অনির্বাণের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে মধুরিমার ছবি। আর তার সাথে সাথে শুরু হয় ট্রোলিং। সোশ্যাল মিডিয়া জুড়ে খালি তাঁকে করা হচ্ছে কটাক্ষ ও কুমন্তব্য। অনির্বাণের ওপর ক্রাশ খাওয়া একাধিক নারী ভক্তেরা সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক কুমন্তব্য করে চলেছেন মধুরিমার বিরুদ্ধে। অনেকে বলছেন, ‘এর থেকে তো আমাকে ভালো দেখতে।’ তাঁদের দাবি, হ্যান্ডসাম অনির্বাণের পাশে একেবারেই মানাচ্ছে না মধুরিমাকে।

তবে এইসব নোংরা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদও তুলছেন অনেক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া রীতিমতো দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ যাঁরা মধুরিমাকে নিয়ে ট্রোল করছেন আর এক পক্ষ যাঁরা এইসব ট্রোলের বিরুদ্ধে রুখে দাঁড়াছেন। তবে দুই পক্ষই অনির্বাণের ভক্ত। কয়েক নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এইসব ট্রোলারদের আসল পরিচয় তুলে ধরছেন। তাঁদের নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছেন। এর আগেও নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়াকেও বিয়ের সময়ও তাঁদের বয়সের তফাৎয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নান বিতর্কের সম্মুখিন হতে হয়েছিল। তবে বিয়ে হয় ভালোবাসা দিয়ে। রং-বর্ণ, জাত-পাত, বয়স, ঠিকুজি কুষ্ঠি দেখে নয়।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে নাম লেখাল প্রিয়াঙ্কা চোপড়ার “হোয়াইট টাইগার”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment