Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

দেশজুড়ে সাধারণ ধর্মঘটে বাংলায় মিশ্র সাড়া, কলকাতায় দোকান ভাঙচুর, রেল অবরোধ, দেখুন ফটো গ্যালারি

ধর্মঘটে মিশ্র সাড়া

দেশজুড়ে সাধারণ ধর্মঘটে বাংলায় মিশ্র সাড়া, কলকাতায় দোকান ভাঙচুর, রেল অবরোধ, দেখুন ফটো গ্যালারি

১৬ টি শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের সবকটি ট্রেড ইউনিয়ান। তবে নেই আরএসএসের শ্রমিক সংগঠন। 

আরও পড়ুন: WB Election 2021: আরামবাগে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া! TMC প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

এদিন সকাল থেকেই বাম ও কংগ্রেস নেতা কর্মীরা পথে নামেন। উত্তরের চা বাগান থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল, সকাল থেকেই পিকেটিং শুরু করেন ধর্মঘট সমর্থকরা। বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।

আরও পড়ুন: বারাকপুরে রাজ, মেদিনীপুরে জুন, আসানসোলে সায়নী, বাঁকুড়ায় সায়ন্তিকা, উত্তরপাড়ায় কাঞ্চন! তৃণমূলের তালিকায় তারকার মেলা

রাজাবাজারে কংগ্রেস ও বাম কর্মীরা অবরোধ করেন। লেনিন সরণিতে একটি দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বিরুদ্ধে। আটকানো হয় বাস। যাদবপুরে স্টেট ব্যাঙ্ক বন্ধ করার অভিযোগ। ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করেন যাদবপুরের পড়ুয়ারা। 

জেলার বিভিন্ন জায়গা থেকে একইভাবে ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে বাম ও কংগ্রেস কর্মীরা। সবমিলিয়ে সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal