Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

৩৯ বছরে বয়সে প্রথমবার মা হচ্ছেন, ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করলেন অনিতা হাসানন্দানি

সম্প্রতি বেবি বাম্প নিয়ে পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর বিষয়টি খুব জনপ্রিয় হয়েছে। বলিউডে প্রেগন্যান্ট মহিলার

৩৯ বছরে বয়সে প্রথমবার মা হচ্ছেন, ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করলেন অনিতা হাসানন্দানি

সম্প্রতি বেবি বাম্প নিয়ে পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর বিষয়টি খুব জনপ্রিয় হয়েছে। বলিউডে প্রেগন্যান্ট মহিলার তালিকায় রয়েছেন করিনা কাপুর খান এবং অনুস্কা শর্মা। কিন্তু এবার সেই তালিকায় জুড়ে গেছে অভিনেত্রী অনিতা হাসানন্দানির নাম। রোহিত রেড্ডি পত্নী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার একটি নতুন ছবি পোস্ট করেছেন, এর আগে অনিতা নিজের বেবি বাম্প এর একটি ছবিও পোস্ট করেছিলেন। সম্প্রতি পোস্ট করা ছবিতে অনিতা লেখেন ‘পতি পত্নী অউর ও’। এমনকি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হওয়া নিয়ে অনিতা বেশ কিছু কথাও জানান।

আরও পড়ুন: শেষ হয়ে যাচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় ‘দিদি নং ১’ সিজন ৮! বাংলার মানুষের মন জয় করতে এবার নতুন ভাবে আসছে রচনার ‘দিদি নং ১’ সিজন ৯, ভাইরাল ভিডিও

তিনি বলেন, ”এই বয়সেও যখন আমি স্বাভাবিকভাবে মা হচ্ছি, তখন মনে হচ্ছে বয়সটা কোনও বাধাই নয়।” তার মতে বয়েসটা থেমে থাকার কারণ নয় উপরন্তু এই বয়েসে মা হোয়ার জন্য যেটা দরকার তা হল মনোবল। এই বয়েসে মা হোয়ার জন্য তাকে আরো বেশি করে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে বলে তার বিশ্বাস। প্রসঙ্গত, ২০১৩ সালে রোহিত রেড্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিতা হাসানন্দানি। দেখতে দেখতে প্রায় আট বছর কেটে গেছে এবা আর রোহিতের সংসারে আসছেন আরো এক জন নতুন সদস্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment