Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

বিয়ের সাজে একি করছেন তৃনা? তুমুল ভাইরাল নাচের ভিডিও

২০১৬ সালে সহকারী পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন টলি পাড়ার অন্যতম অভিনেত্রী তৃনা সাহা। কিন্তু

বিয়ের সাজে একি করছেন তৃনা? তুমুল ভাইরাল নাচের ভিডিও

২০১৬ সালে সহকারী পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন টলি পাড়ার অন্যতম অভিনেত্রী তৃনা সাহা। কিন্তু কেরিয়ারের শুরুর দিকটা কিন্তু এতোটাও সহজ ছিলনা অভিনেত্রীর। নিজের ওজন ক্মমাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে বহুবার। সিরিয়ালের চান্স পেতে ৭৬ কেজি ওজন তাঁকে বহু কষ্টে কমাতে হয়। এরপরেই তার জীবনের মোর ঘুরে যায় ‘খোকাবাবু’ সিরিয়ালের মাধ্যমেই তিনি বহু মানুষের মন জয় করে নেন। এরপর একের পর এক সিরিয়ালে চান্স পেয়ে আজ টিভি সিরিয়ালের একজন অন্যতম মুখ হলেন মিস সাহা।

কিন্তু কেরিয়ারের পাশাপাশি এবার নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তৃনা। সামনের বছরে ফেব্রুয়ারিতেই নিজেদের ১০ বছরের প্রেমকে বাস্তবায়িত করে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। ভাবছেন রিয়েল লাইফের এই নায়িকার পাত্রটি কে তিনি হলেন আমাদের সবার প্রিয় কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল।

আরও পড়ুন: করোনা আক্রান্ত নীতু কাপুর, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন তার শারীরিক অবস্থার কথা

কিন্তু রিয়েল লাইফের বিয়ে হতে এখনও বেশ কয়েক মাস সময় আছে তাই তৃনা এখন নিজের রিল লাইফের বিয়েতেই মন দিয়েছেন। ভাবছেন রিয়েল আবার রিল লাইফ আবার রিয়েল লাইফেও বিয়ে? হ্যাঁ খড়কুটো সিরিয়ালে নতুন জীবন শুরু করে চলেছেন তৃনা যেখানে বিয়ের জন্য লাল লেহেঙ্গা আর কুন্দনের গহনা আর চন্দন পড়ে হাতে শাখা পলা পড়ে সুন্দর করে রেডি হয়েছেন তিনি। কাজ আর শুটিং এর মাঝেই সম্প্রতি একটি রিল ভিডিয়ো শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সেখানে নতুন একটি জনপ্রিয় পাঞ্জাবি গানে গুন গুন করে উঠলেন তৃনা। নানা ভঙ্গিমায় লিপ মিলিয়ে এই রিল আপলোড করতে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment