Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কর্মস্থলে সহকর্মীদের কারো অসুস্থতার কারনে কাজের

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কর্মস্থলে সহকর্মীদের কারো অসুস্থতার কারনে কাজের চাপ বৃদ্ধির আশঙ্কা। কাজ কর্মে গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করুন। অণৈতিক কোনো কাজের সাথে জড়িয়ে পড়লে, সম্মান ও মর্যাদার হানি। সকল বিষয়ে আবেগ প্রবণ হওয়া যাবে না। রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে গোপনিয়তা ধরে রাখা প্রয়োজন। নিজের বয়সের চেয়ে অনেক বড় কাউকে পছন্দ করতে পারেন। এতে পরিবারে অশান্তি দেখা দেবে। ক্রিড়াবিদ ও নৃত্য শিল্পীদের অনুশীলনে আঘাত প্রাপ্তির আশঙ্কা প্রবল। নিজের উপর আস্থা ও বিশ্বাস থাকলে সফল আপনি হবেনই হবেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। কোনো আত্মীয়র স্থাবর সম্পত্তি লাভ। গৃহস্থালী কাজে পরিবারের সদস্যদের সাহায্য আশা করা যায়। ব্যক্তি জীবনের প্রতিটি প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। মায়ের কাছ থেকে অর্থ সাহায্য পাওয়া যাবে। সরকারী চাকুরেদের আবাসন লাভের সুযোগ আসতে পারে।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৮ ডিসেম্বর ২০২০

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি। সাংবাদিক মিডিয়াকর্মী ও পুস্তক প্রকাশকদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। অনলাইনে পণ্য বিক্রেতাদের আয়ের সুযোগ রয়েছে। ছোট ভাই বোনের কর্ম লাভের সংবাদ পাবেন। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় বিদেশ থেকে ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে কল্যাণকর। আপনার অর্থ বিত্ত ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে সফল হবেন। রিয়েলএস্টেট ব্যবসায়ীদের ফ্লাট বিক্রয়ের চেষ্টা সফল হতে চলেছে। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য পাওয়া যাবে। বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন চলবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি সাফল্যের। ছোট খাটো দূর্ঘটনা থেকে সাবধান হতে হবে। কর্মস্থলে বা ব্যবসা ক্ষেত্রে আপনার সম্মান ও মর্যাদা বাড়তে থাকবে। সাঙ্গঠনিক কাজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করাতে সম্মানিত হবেন। জীবন সাথীর সাথে প্রেমময় আচরণের প্রয়োজন রয়েছে। আপনার মুক্ত চিন্তা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন: আজকের রাশিফল শনিবার ৭ নভেম্বর ২০২০

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। আইনগত জটিলতার পেছনে অনেক অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। প্রবাসীদের জীবনে কর্মউন্নতি আশা করা যায়। আমদানী রপ্তাণী ব্যবসায় জটিলতা দূর হয়ে যাবে। পেশাগত দায়িত্ব পালনের জন্য দূরের যাত্রা যোগ।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধুর সাহায্য পাবেন। বকেয়া কোনো বিল আদায়ের ক্ষেত্রে চাপ প্রয়োগের প্রয়োজন। বকেয়া বেতন ও পাওনা টাকা আদায়ে সফল হতে পারেন। বড় ভাই বোনের শারীর স্বাস্থ্য তুলনামূলক ভালো হয়ে উঠবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসায় নতুন বিনিয়োগ করার সুযোগ আসবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে অগ্রগতি হবে। বেকারদের চাকরিসংক্রান্ত পরীক্ষায় সফলতা আশা করা যায়। রাজনৈতিক ও সাঙ্গঠনিক প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির দিন। প্রভাবশালী ব্যক্তির সাথে সংঘাত এড়িয়ে চলুন। প্রশাসনিক জটিলতার কারনে কর্ম ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের দিনটি ভাগ্য উন্নতির। জীবীকার প্রয়োজনে বা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা গুরুজনের পূর্ণ সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ে চর্চা বা গবেষণায় সফল হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে উচ্চ শিক্ষায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে। বিদেশী কোনো বৃত্তির চেষ্টা সফল হতে যাচ্ছে।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকাকে দূর্ঘটনা বিষয়ে সতর্ক হতে হবে। পুরোনো কোনো পাওনাদারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যাংক ঋণ এর কিস্তি পরিশোধে বার বার ব্যর্থ হওয়াতে পুলিশী গ্রেফতারের আশঙ্কা। বড় ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া থেকে সতর্ক থাকতে হবে। শেয়ার ব্যবসায় নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।

মীন রাশি: মীনের জাতক জাতিকারদাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো থাকাতে আজ কিছু উপহার পেতে পারেন। অংশিদারী ও যৌথ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আলোচনা ফলপ্রসু হবে। ঘনিষ্ট বন্ধুর সাথে অংশিদারী ব্যবসা এড়িয়ে চলুন। অবিবাহিতদের প্রবাসীদের সাথে বিয়ের আলোচনায় অগ্রগতি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope