৯ ই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসচতে চলেছেন ‘রানি রাসমণি’ ধারাবাহিকের মথুর ওরফে গৌরব। পাত্রী দেবলীনা কুমার। এরমধ্যেই মহা সমারোহে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কিন্তু শোনা গিয়েছে মথুরের পরেই এবার বিয়ের পালা হয়তো জগদম্বার।
পর্দার জগদম্বার আসল নাম রশনি ভট্টাচার্য। রশনি পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপরেই পড়াশোনার মাঝে মডেলিং কে পেশা হিসেবে বেছে নেন অভিনেত্রী রশনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর জীবনে রয়েছেন বিশেষ একজন। তার নাম তূর্জ সেন, পেশায় ব্যবসায়ী। তবে বিয়ের কথা কতদূর সত্য তা এখনও জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: দিদিমার সঙ্গে প্রণয়ে ব্যস্ত ভূপাল চন্দ্র বাবা হতে চলছে?
View this post on Instagram
ইতিমধ্যেই নায়িকার মুখে তার আসল সত্যি শুনে সবার ধারণা এবার মথুরের পরে হয়তো বিয়ের সানাই বাজবে জগদম্বার। কিন্তু আদতেও তা হবে কিনা সেতো সময়ই বলবে।




