বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: লক্ষ্য ৫০ হাজার, নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে চায় নবান্ন
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কদিন আগেই বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন বুদ্ধদেব বাবু। ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। তারপর সুস্থ হয়ে পাম অ্যাভিনিউ ফেরেন। বুধবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝুঁকি না নিয়ে বুদ্ধদেব বাবুকে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সিপিএম সূত্রে খবর।




