সাল্লুভাই মাঝে মাঝেই নানা সোশ্যাল কাজ করে থাকেন। এমনকি নিরাপত্তা রক্ষীদের সাথে তার সম্পর্কও বেশ সুন্দর। তাই প্রতিবারই তাদের জন্মদিন পালন করতে ভোলেন না ভাইজান। তাই শেরার পর এবার জাগ্গির জন্মদিন পালন করলেন সলমন খান। শেরার মতন এদিন জাগ্গির জন্মদিনেও কেক কাটার সময় সেখানে উপস্থিত ছিলেন সলমন খান।
মহা আনন্দে গান গাওয়াও হল, মোমবাতিও নেভানো হল। কিন্তু কেক কেটে প্রথম টুকরোটি সালমানের দিকে নিয়ে যেতেই তিনি এগিয়ে তো এলেন কিন্তু খেতে গিয়েও খেলেন না। সম্প্রতি এই ভিডিও প্রকাশ্যে আসতেই নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে সল্লু ভাইকে। ভিডিও তে দেখা গিয়েছে জাগ্গির কেক কাটার পর নিজেই হেসে ফেলেন অভিনেতা। কিন্তু কেন তিনি কেক খেলেন না সেই নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আবার অনেকের মতে ডায়েটে থাকার ফলেই সলমন জাগ্গির জন্মদিনের ওই কেক ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আসল সত্যি যে কি তা কেবল ভাইজানই জানেন।




