Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

নেচে মন জয় করলেন নেটিজেনদের, মুহূর্তেই ভাইরাল সন্দীপ্তার নতুন ভিডিও

নিজের ইন্সটা প্রোফাইলে মাঝে মাঝেই বেশ সুন্দর ছবি পোস্ট করেন অভিনেত্রী সন্দীপ্তা। শুটিং এর ফাঁকে ছবি তোলা থেকে

নেচে মন জয় করলেন নেটিজেনদের, মুহূর্তেই ভাইরাল সন্দীপ্তার নতুন ভিডিও

নিজের ইন্সটা প্রোফাইলে মাঝে মাঝেই বেশ সুন্দর ছবি পোস্ট করেন অভিনেত্রী সন্দীপ্তা। শুটিং এর ফাঁকে ছবি তোলা থেকে হলিডে ট্রিপ সব কিছুই তিনি নিজের ক্যামেরায় বন্দী করেন। ঠিক তেমনই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে একটি গানে নিজের তালে তাল মেলাচ্ছেন এই অভিনেত্রী।

‘মেরি নিন্দ উড় গেয়ি হ্যায়’ গানে পাহাড়ের কোলে নাচছেন টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। এর পাশাপাশি আরো একটি ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা। ‘দিল জুলহা’ নামক এই গানে আব্রও তিনি বেশ নাচের ছলে তাল মিলিয়েছেন। সম্প্রতি এই ভিডিও নজর কেটেছে বহু নেটিজেনদের। ভিডিওতে দেখা গিয়েছে বেশ মজার ছলে অবলীলায় নাচছেন সন্দীপ্তা।

আরও পড়ুন: বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন, তালে-বেতালে পাশে থেকেছেন সত্যজিতের, সিনেমাও যেন হার মানায় সত্যজিৎ-বিজয়ার প্রেম

‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বল’, ‘প্রতিদান’ সহ একাধিক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন সন্দীপ্তা। কিন্তু বর্তমানে তিনি ছুটির মেজাজে, পাহাড়ে কাটাচ্ছেন বেশ কয়েকদিন। ভিডিও ছাড়াও বেশ কয়েকটি ছবিও আপলোড করেছেন দন্দীপ্তা, দেখুন সেইসব ছবি…

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment