Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026
Bengal

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা যোগ দিচ্ছেন তৃণমূলে

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা যোগ দিচ্ছেন তৃণমূলে

বাঁকুড়ার বিশ্নুপুরের  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা যোগ দিচ্ছেন তৃণমূলে। সূত্রের খবর, সোমবার তৃণমূল ভবনে ঘাসফুল পতাকা হাতে তুলে নেবেন তিনি।

২০১৯ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খাঁ। বিজেপি তাঁকে বাঁকুড়ার টিকিট দেয়। কিন্তু আদালতের নির্দেশে কেন্দ্রে ঢুকতে পারেননি তিনি। স্বামীর হয়ে প্রচার করেন স্ত্রী সুজাতা খাঁ। ফল বেরোলে দেখা যায় জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ। এবার তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দিলেন।

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।