Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

কোভিড বিধি ভাঙ্গায় মুম্বইতে গ্রেফতার সুরেশ রায়না, সুজান খান

পরে তাঁদের জামিনে মুক্তি

কোভিড বিধি ভাঙ্গায় মুম্বইতে গ্রেফতার সুরেশ রায়না, সুজান খান

করোনা বিধি ভাঙ্গায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার ক্রিকেটার সুরেশ রায়না সহ ৩৪ জন। মুম্বই এয়ারপোর্টের কাছেই মুম্বই ড্রাগনফ্লাই ক্লাবে পুলিশের রেড চলাকালীন তাঁদের গ্রেফতার করা হয়। সুরেশ রায়না ছাড়াও গ্রেফতার হয়েছেন গায়ক গুরু রনধাওয়া এবং বলিউড তারকা ঋত্বিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান। 

সকলের বিরুদ্ধেই কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। 

সোমবার থেকে মুম্বই কর্পোরেশন এলাকায় নাইট কারফিউয়ের নির্দেশ জারি করে মহারাষ্ট্র সরকার। ইংল্যান্ডে নতুন এক ধরনের করোনা ভাইরাস স্ট্রেইন পাওয়ার পর নতুন করে সতর্কতা জারি করে উদ্ধব ঠাকরে সরকার। সেই নিয়ম ভেঙ্গে ক্লাব চালু ছিল। বর্ষ শেষের পার্টিতে মত্ত ছিলেন রায়না, সুজান, গুরুরা। রাত আড়াইটে নাগাদ পুলিশ রেড করে তাঁদের গ্রেফতার করে।   

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে পর্যটকরা, উত্তরবঙ্গকে নিয়ে চিন্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation