চলতি বছরের শুরুর দিকেই মিলেছিলো খুশির খবর। আর মাত্র দিন কয়েক তারপরেই অভিনেত্রী অনুষ্কা আর বিরাটের জীবনে আসবে এক নতুন অতিথি। আর এবার নিজের স্বাস্থ্যের খবর নিতে অনুষ্কাকে দেখা গেলো স্বাস্থ্যকেন্দ্রে যেতে। স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াকালীন নায়িকার পরনে ছিল কালো রঙের একটি ড্রেস, সাদা পা ঢাকা জুতো এবং সাদা মাস্ক। ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি হ্যান্ডব্যাগ থেকে শুরু প্রেগনেন্সি কিট, এমন অনেক বিজ্ঞাপনে গর্ভবতী অনুষ্কা কাজ করেছেন একসঙ্গে। বর্তমানে অনুস্কা প্রেগন্যান্ট হওয়ার কারন বশত মাঝে মাঝেই নিজের আবেগঘন মুহূর্তের নানা ছবি দিয়ে থাকেন। এমনকি সেই ছবিতে বিরাটকেও অনুষ্কার পাশে দেখা যায়। কিছুদিন আগেই নিজেদের বিয়ে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিয়ের সুন্দর মুহূর্ত শেয়ার করেন বিরুষ্কা। এমনকি বিয়ের ৩ বছরের বিবাহবার্ষিকীতে এবার নতুন ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। নতুন ছবিতে বিরাটকে ৩ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি নায়িকা জানান খুব শিগগিরই তাঁরা ৩ জন হয়ে যাবেন।
আরও পড়ুন: নিউ নর্মালে পেক্ষাগৃহে দর্শক টানতে একসঙ্গে পাঁচটি ছবি মুক্তির দিন ঘোষণা করল যশরাজ ফিল্মসের
View this post on Instagram
কিছুদিন আগেই ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন অনুষ্কা শর্মা। সেখানে দেখা গিয়েছে অনুষ্কা যোগাসন করছেন এবং বিরাট তার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করছে। এছাড়াও মাঝে মাঝে বিরাট অনুষ্কার নানা খুনসুটি মুহূর্তের ছবি ধরা পরে যা দেখে বোঝাই যায় অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় তারা দুজনে ভালোই সময় কাটাচ্ছে। বর্তমানে তেমন কোনো ছবিতে দেখা যায় নি অনুষ্কাকে। কিন্তু বেশ কয়েকমাস আগেই তাঁর প্রযোজনায় নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো বুলবুল, সেই ছবিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।




