Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
14 June 2026

শাহিনবাগে গুলি চালানো কপিল গুজ্জর বিজেপিতে!

শাহিনবাগে গুলি চালানো কপিল গুজ্জর বিজেপিতে!

এ বছর ফেব্রুয়ারি মাসে দিল্লির শাহিনবাগে প্রকাশ্যে গুলি চালিয়ে শিরোনামে এসেছিলেন। এবার সেই কপিল গুজ্জর যোগ দিলেন বিজেপিতে। তাঁকে গ্রেফতার করার পর দিল্লি পুলিশ দাবি করেছিল কপিল আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। বুধবার গাজিয়াবাদে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করানো হয়।

নাগরিকত্ব আইনের বিরোধিতা করে রাজধানী দিল্লির শাহিনবাগে প্রতিবাদে বসেছিলেন বহু মানুষ। সেই সময় শাহিনবাগে গিয়ে গুলি চালায় কপিল গুজ্জর। চিৎকার করে সে বলেছিল, হিন্দুরাই একমাত্র এই দেশে রাজ করবে।

তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। প্রশাসন জানায় ধৃত ব্যক্তি কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। আপের নেতাদের সঙ্গে ধৃতের একটি ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ। বেশ কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান কপিল গুজ্জর।

আরও পড়ুন: বহুজাতিক সংস্থার কোনও কর্মী পার্কে নামাজ পড়লে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, নয়ডা পুলিশের নির্দেশিকায় বিতর্ক

তারপর বুধবার কপিল গুজ্জর বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে যোগ দেওয়ার ছবি ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation