Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সকাল সকাল স্বামী বিবেকানন্দের বাড়িতে শুভেন্দু

সকাল সকাল স্বামী বিবেকানন্দের বাড়িতে শুভেন্দু

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে মঙ্গলবার সকাল সকাল স্বামীজির বাড়িতে শুরু একের পর এক কর্মসূচি। বহু ভক্তের সমাগম হয় এদিন। এদিন একেবারে সকালে স্বামীজির বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।

গত ১৯ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। তার আগে ছেড়েছেন মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু করেছেন একের পর এক রাজনৈতিক কর্মসূচি। নন্দীগ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি আশপাশের বহু জেলায় তাঁর রাজনৈতিক কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

মঙ্গলবার স্বামীজির জন্মদিবসে কলকাতায় বিবেকানন্দকে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন মহারাজের সঙ্গে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।