Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা-পরিচালক সৌরভ দাস

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা-পরিচালক সৌরভ দাস

ফের চলচিত্র জগতের এক তারকা যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চ্যাটার্জি তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। 

সৌরভ দাস বলেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করতেই তৃণমূলে যোগদান। সৌরভ দাস বাংলা ওটিটি সিরিজের পরিচিত নাম। এছাড়া নাটক এবং সিনেমাতে পরিচালনার কাজ সামলেছেন। সৌরভ বলেন, রাজনীতি চিরকাল তাঁকে আকর্ষণ করেছে। মমতা ব্যানার্জিকে দেখেই উদ্বুদ্ধ হয়েছেন ছোটবেলা থেকে। 

এছাড়া ২০১৬ সালে কালনা বিধানসভায় বিজেপি প্রার্থী নিউটন মজুমদারও এদিন তৃণমূলে যোগ দেন। প্রায় ২ দশক তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে ঢোকার ঢল দেখে হতাশ হয়েই নিউটন মজুমদার তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ক্ষমতায় এলে বিজেপি চোরের বাংলা গড়বে। তাকে রুখতেই তৃণমূলে যোগ দিলাম, বলেন তিনি।

আরও পড়ুন: জানতাম, দিদি পাশে দাঁড়াবেন, বলছেন ‘আত্মবিশ্বাসী’ অনুব্রত; দাবি আইনজীবীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal