Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

চিটফান্ড মামলায় জাদুকর পি সি সরকারের বাড়িতে সিবিআই হানা

চিটফান্ড মামলায় জাদুকর পি সি সরকারের বাড়িতে সিবিআই হানা

জাদুকর পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে সিবিআই হানা। জিজ্ঞাসাবাদ পিসি সরকারকে। টাওয়ার গোষ্ঠীর ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন পিসি সরকার। গোয়েন্দারা তাঁর কাছে জানতে চান, কী কী সুবিধা তিনি নিয়েছিলেন? নথিপত্র খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা। 

আরও পড়ুন: মদন মিত্রের ফেসবুক লাইভ, পাশেই বিজেপির রিমঝিম মিত্র

সূত্রের খবর, শুক্রবার দুপুর ১ টা নাগাদ পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে হানা দেন ১০ জন গোয়েন্দা। সেই সময় বাড়িতে ছিলেন পিসি সরকার এবং তাঁর এক মেয়ে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন নথিও খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal