Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
28 July 2026

মদন মিত্রের ফেসবুক লাইভ, পাশেই বিজেপির রিমঝিম মিত্র

মদন মিত্রের ফেসবুক লাইভ, পাশেই বিজেপির রিমঝিম মিত্র

মদন মিত্রের ফেসবুক লাইভ। আর তাতে হাজির বিজেপির তারকা নেত্রী রিমঝিম মিত্র। এই নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়।

অভিনেতা ভিভান ঘোষ এবং পৃথা মুখার্জির বিবাহবার্ষিকীতে উপস্থিত ছিলেন মদন মিত্র। সেখানে ছিলেন টলিউডের টেলি অভিনেতারা। অনুষ্ঠানে গিয়ে লাইভ করেন মদন মিত্র। আর তাঁর পাশেই ছিলেন বিজেপির রিমঝিম মিত্র।

লাইভের শুরুতেই বিখ্যাত লাইন ‘ওহ্ লাভলি’ বলে ওঠেন মদন মিত্র। তাঁর কথায় হেসে ওঠেন রিমঝিম মিত্র।

আরও পড়ুন: সোনার মেয়ে স্বপ্নাকে সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের আগে নববর্ষের দিন নৌকা বিহারে মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকারকে।

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি আর বেহালা পূর্বের গেরুয়া শিবির প্রার্থী করেছিল পায়েল সরকারকে। মদন মিত্রের সঙ্গে তাঁদের দেখা যাওয়ার ফলে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। ভোটের ফলাফল ঘোষণার পর পায়েল আর শ্রাবন্তীকে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপির তথাগত রায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal