SSC, MTS (মাল্টি টাস্কিং স্টাফ) 2021 পরীক্ষা হবে জুলাই মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে। শুক্রবার স্টাফ সিলেকশন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। MTS এর পরীক্ষার জন্য ৫ ফেব্র্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পরীক্ষার অ্যাপলিকেশন ফর্ম এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাস হলেই ডাক বিভাগে চাকরি; কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
ফেব্র্রুয়ারির ২ তারিখেই মাল্টি টাস্কিং স্টাফের জন্য নিয়োগ হবে বলে একটি নোটিস জারি করা হয়েছিল। দশম শ্রেণি পাস করলেই মাল্টি টাস্কিং স্টাফের পরীক্ষায় বসা যাবে। কম্পিউটারে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে বলে, কমিশনের তরফে জানানো হয়েছে।
