নগরপাল পদে দায়িত্ব নিলেন সৌমেন মিত্র। লালবাজারে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সদ্য প্রাক্তন সিপি অনুজ শর্মা। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সিপি সৌমেন মিত্র। তিনি জানান, কলকাতা পুলিশ পেশাদার বাহিনী। সেই পেশাদারিত্ব আরও বৃদ্ধি করাই আমার কাজ। সৌমেন মিত্র জানান, এখন অপরাধের ধরন বদলে গিয়েছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরও বদল আনতে হবে। তিনি বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জের। ভোট অবাধ ও সুষ্ঠু করতে পেশাদারিত্বের অভাব থাকবে না বলেও জানান সৌমেন মিত্র।
আরও পড়ুন: Suvendu Adhikary: কাঁথির কাউন্সিলর থেকে তৃণমূল, নন্দীগ্রাম হয়ে বিজেপি! জানুন তাঁর রাজনৈতিক জীবন
আজ সকালে করোনার টিকা নেন বিদায়ী সিপি অনুজ শর্মা। তারপর তিনি সোজা চলে আসেন লালবাজার। সেখানে আসেন সৌমেন মিত্র। তাঁকে কার্যভার বুঝিয়ে দেন অনুজ। অনুজ শর্মা সিআইডির এডিজি পদে যাচ্ছেন।




