Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

কোথাও রেল অবরোধ, কোথাও রাস্তা জুড়ে ফুটবল, বামেদের বনধে আংশিক সাড়া, দেখুন ফটো গ্যালারি

কোথাও রেল অবরোধ, কোথাও রাস্তা জুড়ে ফুটবল, বামেদের বনধে আংশিক সাড়া, দেখুন ফটো গ্যালারি

শিক্ষা ও কাজের দাবিতে বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশি জুলুমের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধে আংশিক সাড়া। বনধ সফল করতে বামপন্থীদের পাশাপাশি রাস্তায় নেমেছে কংগ্রেসও।

আরও পড়ুন: Annapurna Bhandar Yojana: মাসে ৩,০০০ টাকা পাবেন ২ কোটি মহিলা, কীভাবে আবেদন করবেন?

এদিন সকাল থেকেই বনধ সফল করতে পথে নামেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। চলে পথ আটকে ফুটবল এবং ক্যারাম খেলা।

আরও পড়ুন: পরপর দু’দিন, মালদার পর কোচবিহার, বিএসএফের গুলিতে ফের মৃত্যু

তবে জনজীবন স্বাভাবিক রাখতে কলকাতার রাস্তায় মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিস কর্মী। বনধ সমর্থনকারীরা কয়েকটি জায়গায় জোর করে দোকান বন্ধও করতে গেলে পুলিস বাঁধা দেয়।

বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধ করা হয়। তবে হাওড়া ও শিয়ালদহে আর পাঁচটা দিনের মতোই ভিড় দেখা গিয়েছে।

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal