Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

“#NewMommyDaddy” লিখে মাতৃত্বের অনুভূতিকে নেট দুনিয়ায় শেয়ার অনিতা

“#NewMommyDaddy” লিখে মাতৃত্বের অনুভূতিকে নেট দুনিয়ায় শেয়ার অনিতা

গত মঙ্গলবার জনপ্রিয় টিভি অভিনেত্রী অনিতা হাসনন্দানির কোল আলো করে জন্ম নেয় তাঁর পুত্র সন্তান। সেই সুখবর কারোর কাছেই আর অজ্ঞাত নয়। সদ্য মাতৃত্বের স্বাদকে উপভোগ করে শনিবার অনিতা নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে সদ্যোজাতকে কোলে নিয়ে একটি কমপ্লিট ফ্যামিলি ছবি শেয়ার করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, “and just like that we were three! / Blessed with the best / thank you each one of you for your beautiful wishes.” সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন NewMommyDaddy র। তিনজনের ফ্যামিলি ছবিতে দেখা যাচ্ছে, অনিতার কোলে সদ্যোজাতক, আর অনিতা এবং রোহিত তাঁদের সন্তানের দিকে তাকিয়ে স্নেহ মাখা হাসি দিচ্ছেন। প্রতিটি মেয়ের কাছে মা হওয়ার অনুভূতি আর সবকিছুর থেকে আলাদা হয়। সেই অনুভূতি আর উচ্ছ্বাস অনিতার চোখেমুখেও ধরা পড়ছে।

আরও পড়ুন: ক্যামেরা অন রেখেই এবার পোশাক বদল করলেন অভিনেত্রী উরফি জাভেদ! ‘অসভ্য মেয়ে’, কটাক্ষ নেটিজেনদের, ট্রোলড উরফি, তুমুল ভাইরাল ভিডিয়ো

টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় মুখ অনিতা হাসনন্দানি। এছাড়াও তামিল ও তেলেগু বেশ কয়েকটি ছবিতে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। ঐশ্বর্য রাইয়ের সুপারহিট ছবি ‘তাল’- এও তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিরিয়ালের জগতে প্রথম পা দেয় “কভি সওতন কভি সহেলি” তে। এরপর একে একে “ক্যা হাদশা ক্যা হকিকত”, “কোয়ি আপনা সা”, “লাবন্য” এবং “নাগিন” এর মতো জনপ্রিয় ধারাবাহিক কাজ করেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment