Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

“আমি আজও একই আছি”, Valentine’s Day তে নিখিল কাকে বললেন?

“আমি আজও একই আছি”, Valentine’s Day তে নিখিল কাকে বললেন?

শহর জুড়ে যখন প্রেমের মরসুম, তখন সাংসদ অভিনেত্রী নুসরতের স্বামীর নিখিল নিজের একাকী ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন। বালির শহরের একে অপরের হাতে হাত রেখে নুসরত-নিখিল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একসঙ্গে থাকার। বেশ চলছিল তাঁদের বিবাহ পরবর্তী জীবন, হঠাৎ করেই সম্পর্ক মোড় নিল অন্যদিকে। ছন্দপতন হল সুখের সংসারে। টলিউড মহলের গুঞ্জন, তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনেই মধুর সম্পর্কে এমন পরিণতি।

সম্পর্কের বাঁধনে যতই তাল কাটুন, ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের কাছেই ছুটে যাচ্ছে নিখিলের মন। তেমনটাই ইঙ্গিত দিচ্ছে নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট। সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন নিখিল। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের নির্জনতার মধ্যে একাকী বসে প্রকৃতির মাঝে উদাসীন হয়ে হারিয়ে যাচ্ছে। মুখে মলিন হাসি, শরীরের অপেক্ষার অভিব্যক্তি। মনে হচ্ছে যেন কারোর জন্য পথ চেয়ে রয়েছে। ছবির ক্যাপশনে লিখছেন, “আমি দুঃখিত। তুমি কী কথা দিয়েছিলে আমাকে! দেখতে পাচ্ছি, একজন বদলে গিয়ে অন্য মানুষের পরিণত হয়েছে। আমি এখনো সেই আগের মতই আছি।”

আরও পড়ুন: এত বড় অভিনেত্রী হয়েও নেই কোন অহংকার! সংস্কৃতিকে সর্বদা মাথায় রাখেন অভিনেত্রী, দক্ষিণ ভারতের “থালাইভা” রজনীকান্তকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ঐশ্বর্য, ভাইরাল ভিডিও

ভালোবাসার দিন হঠাৎ করে কাকে এসব কথা বললেন? নিখিল কারোর নাম নেননি। তবে লেখা পড়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাঁর ইঙ্গিত কি নুসরতের দিকেই? এদিকে নিখিলের এই পোস্টের নিচে উঠে এসেছে বহু কমেন্ট। কেউ লিখেছেন, ‘চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।’, কারোর কথায়, ‘জানি না হঠাৎ করে কী হল!’ কেউ আবার নিখিলের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment