Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

অক্ষয়-টুইঙ্কেলের সঙ্গে তুলনা…, বিজেপিতে যোগ এবং নুসরতকে নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেতা যশ

অক্ষয়-টুইঙ্কেলের সঙ্গে তুলনা…, বিজেপিতে যোগ এবং নুসরতকে নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেতা যশ

গেরুয়া শিবিরে ইতিমধ্যেই পা বাড়িয়েছেণ যশ দাশগুপ্ত। পদ্মফুলে এখন যশের ছোঁয়া। বিজেপিতে যোগদান পর্বের পরেই সাংবাদিকদের বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় সাংসদ অভিনেতা যশকে। টলিউড মহলে এখন অন্যতম গুঞ্জন, তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে বিজেপি সাংসদ যশ দাশগুপ্তের প্রণয়লীলা অন দ্যা ওয়ে…। কাজেই হাজার প্রশ্নের মধ্যে নুসরত এবং তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠে এসেছিল সেদিন।

প্রশ্ন যখন উঠল, বিরোধী শিবিরের সঙ্গে সম্পর্ক কিভাবে সম্ভব? উত্তরের যশ নিজের সম্পর্ককে বলিউডের হেভিওয়েট কাপল অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নার সঙ্গে তুলনা করেন। ইদানিংকালে অক্ষয় কুমার পরিচিতি বিজেপির ঘনিষ্ঠ হিসেবে। অন্যদিকে স্ত্রী টুইঙ্কেল খান্না বিজেপিকে কটাক্ষ করে তাঁর মতামত জানান। একই পথে যশ এবং নুসরতের সম্পর্ক এগোচ্ছে বলে ইঙ্গিত দিলেন অভিনেতা। যশ সরাসরি উত্তর দেন, “একই পরিবারের সদস্যরা কী রাজনীতি বা অন্য কোন বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারে না?” অর্থাৎ বুঝিয়ে দিলেন রাজনীতি ও হৃদয় একই সরলরেখায় কখনও হাঁটে না।

যশের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখাননি তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিজেপির পতাকা হাতে তুলে কৌতুহলী সাধারণের কাছে যশের স্পষ্ট অভিব্যক্তি, নুসরাতের সঙ্গে তার বন্ধুত্ব ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রে। তাই ভিন্ন দলের কান্ডারী হলেও সম্পর্কে কোন রকম প্রভাব পড়বে না এও তিনি জানালেন।

আরও পড়ুন: তিন মাসের ঈশানকে বাড়িতে রেখে সংসদে হাজির নুসরত জাহান! সুর চড়ালেন মোদী সরকারের নানান নীতির বিরুদ্ধে, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment