হাতে দু-দন্ড সময় পেয়েই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েছেন মিমি-পার্নো। হাওয়া বদলে, গোয়ায় গিয়ে একসঙ্গে পার্টি মুডে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং পার্নো মিত্র। বেশ কয়েকদিন ধরেই দুই অভিনেত্রী তাঁদের ছুটি কাটানোর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে ইনস্টাগ্রামের দেওয়ালে একে একে শেয়ার করছেন। যেখানে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী ধুম নাচে মত্য।
View this post on Instagram
আরও পড়ুন: Shatrughan Sinha: ‘অমিতাভ ও জিতেন্দ্রর সঙ্গে কাজ করে আমার প্রভূত লাভ হয়েছে’, অকপট শত্রুঘ্ন সিনহা
মিমি চক্রবর্তী এবং পার্নো মিত্র ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের ভালোবাসার জানানের পাশাপাশি নতুন রাজনৈতিক জল্পনা নিয়েও কথা ওঠে। অনেকে প্রশ্ন করেন, পার্নো কি এবার তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন? মিমির সঙ্গে পার্নোর বন্ধুত্বের কারণেই এই ছুটি কাটানো! নাকি সবুজ শিবিরে নিজের অস্তিত্ব জানান দিতে চাইছেন পার্নো মিত্র?
ইতিমধ্যেই টলিউড মহলের তাবড় তাবড় অভিনেতারা যোগ দিয়েছে গেরুয়া শিবিরে। দলে থেকে কাজ করতে না পারার অভিযোগ তুলে দলবদলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা রুদ্রনীল এবং হিরণ।




