সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের আগেই অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সাড়ে ১১ টার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছয় অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন বাড়িতে।
সাড়ে ১১ টায় ৮ জনের বিশেষ সিবিআই টিম কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে আসার কথা। নিজাম প্যালেস থেকে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা।
১১ টা ৩৫ মিনিট নাগাদ বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেই ছিলেন অভিষেক ব্যানার্জির মেয়ে। মিনিট দশেক মমতা ছিলেন অভিষেকের বাড়িতে।
আরও পড়ুন: পুজোর আগেই রাজ্যে চালু হতে চলেছে সুফল বাংলার নতুন ৪০ টি স্টল




