Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

তনুশ্রী দত্তর পর কঙ্গনা রানাওয়াত, ‘ক্যুইন’এর পরিচালকের বিরুদ্ধে আনলেন অস্বস্তিকর ব্যবহারের অভিযোগ

নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের তনুশ্রীর 

তনুশ্রী দত্তর পর কঙ্গনা রানাওয়াত, ‘ক্যুইন’এর পরিচালকের বিরুদ্ধে আনলেন অস্বস্তিকর ব্যবহারের অভিযোগ

অভিনেত্রী তনুশ্রী দত্তের একটি অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে বলিউড ও আম-জনতার মধ্যে। যার রেশ আজও বর্তমান তো বটেই, ক্রমে নাটকীয় মোড় নিচ্ছে ঘটনা পরম্পরা। বিস্ফোরক অভিযোগে তনুশ্রী দাবি করেছেন, ২০০৮ সালে ‘হর্ণ ওকে প্লিজ’ নামে একটি ছবির গানের দৃশ্যের ছুটিং চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেন সহ-অভিনেতা নানা পাটেকর। তনুশ্রীর এই অভিযোগ সামনে আসার পর ইতিমধ্যেই একাধিক বলিউড তারকা তাঁর সমর্থনে মুখ খুলেছেন। কাজ ও প্রচারের জন্য তনুশ্রী দশ বছর পর এসব অভিযোগ করছেন বলে যে বাঁকা কথা অনেকে বলছেন তারও তীব্র প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, সোনাম কাপুর, অনুরাগ কাশ্যপরা। তনুশ্রীর ঘটনা সামনে আসার পর অনেক মিহিলা, সাংবাদিকও তাঁদের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা প্রকাশ্যে নিয়ে আসতে শুরু করেছেন।
এবার সামনে এল আর এক প্রথম সারির বলিউড অভিনেত্রীর অভিযোগ। এবার পরিচালক বিকাশ বেহেলের বিরুদ্ধে সরব হলেন কঙ্গনা রানাওয়াত। কাঙ্গনা জানিয়েছেন, একাধিকবার তাঁর সাথে অসংলগ্ন ব্যবহার করেছেন জনপ্রিয় এই বলিউড পরিচালক। সম্প্রতি প্রযোজক সংস্থার এক মহিলা কর্মী এক ইন্টারভিউয়ের মাধ্যমে অভিযোগ এনেছিলেন, বিকাশ বাহেল ২০১৫ সালে গোয়া যাওয়ার সময় তাঁর সাথে অসংলগ্ন এবং অস্বস্তিকর ব্যবহার করেছিলেন। মহিলার দাবি, বিষয়টি ওই প্রযোজক সংস্থার অন্যতম কর্তা অনুরাগ কাশ্যপকে জানিয়েও কোনও লাভ হয়নি।
এই মহিলার প্রসঙ্গ উল্লেখ করেই একটি বিবৃতি প্রকাশ করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, তাঁর মতে ওই মহিলা সম্পূর্ণ সত্যি কথা বলছেন। কঙ্গনার দাবি, তাঁর সাথেও একাধিকবার এরকম ব্যবহার করেছেন ওই পরিচালক। মুখের খুব কাছে মুখ নিয়ে এসে নিঃশ্বাস নিয়েছেন, ঘাড়ে নিজের মুখ ঘষে দিয়েছেন। কঙ্গনার দাবি, ২০১৪ সালে যখন তিনি কুইনের শ্যুটিং করছিলেন (কঙ্গনার কেরিয়ারের অন্যতম সফল মাইলস্টোন ক্যুইন, বিকাশ বাহেল এই ছবির পরিচালক ছিলেন) সেই সময় বিয়ে হয় বিকাশের। কঙ্গনার দাবি, তারপরও প্রায় নিত্যদিন নতুন নতুন মহিলার সাথে যৌন সম্পর্ক রেখে চলতেন এই পরিচালক। কঙ্গনার কথায়, কারোওর বিয়ে নিয়ে কথা বলা বা কাউকে বিচার করা তাঁর দায়িত্ব না, কিন্তু কোথাও গিয়ে আকর্ষণ আর অসুস্থ মানসিকতার একটা ফারাক থাকা উচিত। কঙ্গনা বলেছেন,তাঁর সাথে ওই পরিচালকের ওরকম ব্যবহারের পর তিনি তাঁকে এড়িয়ে চলেন ও তাঁর সাথে কাজ না করার ব্যাপারে মনস্থির করেন।
অন্যদিকে, শনিবার থানায় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী। এর আগেও দশ বছর আগে ওই ঘটনার পর পুলিশে অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু সেই সময় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তাঁর দাবি। নানা পাটেকারও ইতিমধ্যেই তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে কাশ্মীর সমস্যার সমাধান থেকে ধর্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice